ডেস্ক রিপোর্ট:
মঙ্গলবার (১৮ আগস্ট) ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একই পরিবারের এক শিশু, ৫ নারী রয়েছেন বলে জানান তিনি। সময় ও ডিবিসি টিভি
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে সকাল ৭টার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ময়নসিংহের ভালুকা থেকে ঢাকায় আসছিল। ফুলপুরে পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


















































