বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাখো মানুষের চোখে পানি এনে দিয়েছে ঝাপটে ধরে থাকা বুলবুলি ..


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আটজন। এরপরই উদ্ধার করা হয় একের পর এক লাশ। কিন্তু একটি ছবি লাখো মানুষের চোখে পানি এনে দিয়েছে।

ছবিটিতে দেখা যায় মাটিতে শুয়ে এক শিশুকে ঝাপটে ধরে বিলাপ করছেন শরীফুল নামের এক ব্যক্তি। কিন্তু ততক্ষণে ওই শিশুকন্যা চলে গেছে না ফেরার দেশে। সম্পর্কে তারা চাচা-ভাতিজি বলে জানায় নিহতদের পরিবার।

জানা যায়, বুলবুলির বাবার নাম শাহজাহান। তিনিও ওই মাইক্রোবাসে ছিলেন। দুর্ঘটনার পর তিনি বেঁচে ফিরলেও বাঁচতে পারেনি মেয়ে বুলবুলি। পরে শাহজাহান ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি