সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনা রোগি বেড়ে ৬ হাজার ৪০১ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় বুধবারে নতুন করে আরও ৭৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে

আজকের রিপোর্টে নতুন করে কোন মৃত্যু দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ১৫৯ জন রয়ে গেছে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২২ জন, নাঙ্গলকোটে ১ জন, চৌদ্দগ্রামে ৭ জন, আদর্শ সদরে ২ জন, চান্দিনায় ৩ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৪ জন, বুড়িচংয়ে ৭ জন, লাকসামে ৪ জন, লালমাইয়ে ৩ জন, দেবিদ্বারে ৭ জন, মুরাদনগরে ৪ জন, তিতাসে ২ জন ও হোমনায় ৭ জন।

আজকের রিপোর্টে ২৩ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সদর দক্ষিণে ৪ জন, দেবিদ্বারে ৭ জন, নাঙ্গলকোটে ২ জন ও লালমাইয়ে ১০ জন।

বুধবার (১৮ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৯ হাজার ৬২৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৮ হাজার ৮২১ জনের। এর মধ্যে ৬ হাজার ৪০১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৫৯ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৮৬১ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি