বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় গণপরিবহন চাঁদাবাজ চক্রের ৩ সদস্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা সদরের পালপাড়া ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নানাবিধ ভয়-ভীতি দেখিয়ে ভূয়া রশিদের মাধ্যমে বিভিন্ন গণপরিবহনে চাঁদাবাজী করার সময় উক্ত চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

১৮ আগস্ট বিকেল বেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লা সদরের আড়াইওড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩১), শাসনগাছা (উত্তরপাড়া) গ্রামের মোঃ দৌলত মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৪০), শাসনগাছা (মধ্যপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ শহিদ (৪৩)। এ সময় তাদের নিকট হতে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের নগদ ১৬ হাজার ১৩০ টাকা, চাঁদা আদায়ের ভূয়া রশিদ ২৫ টি এবং ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ ও এর আশপাশের বিভিন্ন রোডে ট্রাক, অটোরিক্সা (সিএনজি), লরি, নছিমন ইত্যাদি পরিবহনের ড্রাইভার, হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ভূয়া রশিদের মাধ্যমে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছিল বলে স্বীকার করে। গণপরিবহনে চাঁদাবাজী বন্ধ করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি