মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বার্সাতেই থাকছেন মেসি: বার্তোমেউ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৮.২০২০

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের ৮-২ গোলে হারের লজ্জায় ডুবে যাওয়ার পর বিশ্বের নানা গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে-আগামী মৌসুম থেকে অন্য ক্লাবে খেলতে চান বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে এমন খবরকে নাকচ করে দিয়েছেন বার্সেলোনা ক্লাবের সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ।

এক টিভি সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, মেসির বার্সেলোনা ছাড়ার খবর সঠিক নয়। এই ক্লাবের হয়েই সে তার ফুটবল ক্যারিয়ার শেষ করবে।

এদিকে, কোচের পদ থেকে কিকে সেতিয়েনের পর বার্সার স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে বরখাস্ত হয়েছেন এরিক আবিদাল। মেসির সঙ্গে তার বিবাদ প্রকাশ্যে আসা নিয়ে দীর্ঘদিন ছিল আলোচনার খোরাক। মেসিকে বার্সায় রাখার জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য ক্লাব সভাপতি তৎপর, তা বোঝাই যাচ্ছে।

শুধু তাই নয়, নেদারল্যান্ডসের বর্তমান কোচ রোনাল্ড কোম্যানকে নিয়ে আলোচনা ছিল। শেষ পর্যন্ত তাকেই মেসিদের নতুন হেডস্যার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। এ নিয়ে সিদ্ধান্ত প্রায় পাকাপাকি। শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি। ইতোমধ্যে হয়ে গেছে তার স্বাস্থ্য পরীক্ষা। কোম্যান যে মেসিকে ঘিরেই তার পরিকল্পনা ও ছক কষে বার্সাকে ঢেলে সাজাবেন, সেটিও টিভি সাক্ষাৎকারে বলেছেন বার্তোমেউ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি