শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১ জন পুরুষ ও ৩ জন জন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ড ২ জন এবং আইসিইউতে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত ৪ ব্যক্তি জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৭ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৮৫ হাজার ৯১ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৮১ জনে। গেল ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৩ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন সুস্থ হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি