শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া ৪০ শতাংশ মওকুফ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া ৪০ শতাংশ মওকুফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা প্রশাসন ও মেস ও বাসার মালিকদের সাথে আলোচনা করে ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত হয়েছে।

শহর এলাকায় বসবাসকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ভাড়া ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে মেস মালিক, জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গেল ১১ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাস্পাস ও কোটবাড়ি এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের মেসভাড়া ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে জানা যায়, এপ্রিল মাস থেকে করোনাকালীন সময় বা বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত শহর এলাকার মেসগুলোতে ৪০ শতাংশ ভাড়া মওকুফ করতে সম্মত হয়েছেন মেস ও বাসার মালিকরা। যেসব শিক্ষার্থীরা পূর্ণ ভাড়া দিয়েছেন তাদের আগামী মাসগুলোর সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। গ্যাস বিল, পানির বিলও মওকুফের আওতাভুক্ত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, কুমিল্লা জেলা প্রশাসন ও মেস ও বাসার মালিকদের সাথে আলোচনা করে ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট মো. সাদেকুজ্জামান এবং শিক্ষার্থী প্রতিনিধিরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি