স্টাফ রিপোর্টার:
মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাথে প্রতারণা-মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানান অনিয়মের কারনে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার কুমিল্লা ভোক্তা অধিদপ্তর পরিচালিত এক তদারকি অভিযানে এসব জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করি। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে নানান অনিয়ম ধরা পরে। যার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও কীটনাশক বিক্রয় করা, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করা, মূল্য তালিকা না রাখা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে না দেয়ার অভিযোগ পাওয়া যায়। এমন ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের
অভিযোগে ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শণ করা ও সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা করতে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


















































