সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনায় শনাক্ত প্রায় সাড়ে ৬ হাজার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০২০

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় করোনা শনাক্তের হার বেড়েই চলেছে। শুক্রবারে নতুন করে আরও ৪১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯২ জনে।

আজকের রিপোর্টে চৌদ্দগ্রামে একজনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৬২ জনে দাঁড়ালো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৪ জন, নাঙ্গলকোটে ৬ জন, চৌদ্দগ্রামে ১০ জন, বরুড়ায় ৩ জন , লাকসামে ৪ জন, লালমাইয়ে ১ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ৩ জন।
আজকের রিপোর্টে ৬ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন নাঙ্গলকোটের ৪ জন ও মনোহরগঞ্জের ২ জন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৯ হাজার ৯৫২ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৯ হাজার ২৩৮ জনের। এর মধ্যে ৬ হাজার ৪৯২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৬২ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৯১৮ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি