শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ছাত্রলীগ সভাপতি নিশান রিমান্ডে


দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ছাত্রলীগ সভাপতি নিশান রিমান্ডে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

কাফরুল থানায় মানি লন্ডারিং আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার উত্তরা থেকে সিআইডির একটি দল তাকে গ্রেফতার করে।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি মিডিয়া) জিসানুল হক বলেন, মানি লন্ডারিং আইনে সিআইডির দায়ের করা মামলার পলাতক আসামি তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি