সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় রবিবারে নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় রবিবারে নতুন করে আরও ৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৯ জনে।

আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ১৬৩ জনে রয়ে গেছে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ৪ জন, বরুড়ায় ১ জন , লালমাইয়ে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, বুড়িচংয়ে ১ জন ও মুরাদনগরে ১ জন।

আজকের রিপোর্টে ৩৪ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সবাই কুমিল্লা সিটি কর্পোরেশনের বাসিন্দা।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩০ হাজার ৩৮৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৯ হাজার ৫৬৯ জনের। এর মধ্যে ৬ হাজার ৫৪৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৬৩ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৯৯৬ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি