শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন সচিব


সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন সচিব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

আগামী মাসেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, চলতি বছরে পিইসি বা প্রাথমিক সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। একইসঙ্গে স্কুল খুললে, প্রতিটা স্কুলে কীভাবে পরীক্ষা ও ক্লাস নেয়া হবে সে বিষয়েও নীতিমালা প্রস্তুত করা হচ্ছে।

গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছিলেন, এ বছর পিইসি বা প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেয়া হবে না এবং স্কুলে স্কুলে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে- এমন প্রস্তাবনা প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি