স্টাফ রিপোর্টার:
করোনা পরিস্থিতিতে ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে কুমিল্লায় দোকান মালিক সমিতির বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগষ্ট) রাতে নগরীর ফাইন্ড টাওয়ারে এ বিশেষ সাধারন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ছানাউল হক।
সভায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক আতিক উল্লাহ খোকন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, রেজাউল করিম রতনসহ দোকান মালিক সমিতির অন্যান্য সদস্যরা।
বর্তমানে করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের দোকান পথে তার পরেও কুমিল্লা ভ্যাট কর্মকর্তাদের চাপের মুখে আছে কুমিল্লার ব্যবসায়ীরা, ভ্যাট না দিতে পারলে দোকান থেকে খাতাপত্র নিয়ে যাচ্ছে বলে জানান দোকান মালিকরা।
এছাড়া সভায় বিদ্যুৎ বিলসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।


















































