শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাই-বোনের জোড়া খুনের ঘটনায় নিহতদের মামা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্কুল শিক্ষার্থী জোড়া খুনের ঘটনায় নিহতদের মামা বাদল মিয়া (৪০) কে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৬ আগস্ট) ভোরে রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়।

গত ২৪ আগস্ট সোমবার রাতে উপজেলার সলিমাবাদ গ্রামের প্রবাসী কামাল মিয়ার ছেলে কামরুল ইসলাম (১০) ও মেয়ে শিফা আক্তার (১৪)কে ঘরের ভেতর জবাই করে হত্যা করা হয়। ওইদিন নিহতদের মামা বাদল মিয়া ওই বাড়িতে অবস্থান করছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি উধাও হন।

অর্থের লেনদেন নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এটি হত্যাকাণ্ড। জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি