শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় শুক্রবারে আরো ২৪ জনের করোনা শনাক্ত: মৃত্যু একজনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০২০

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় শুক্রবার নতুন করে আরও ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৩২ জনে।

আজকের রিপোর্টে নাঙ্গলকোটে  একজনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৭৩ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৯ জন, লাকসামে ৪ জন  ও নাঙ্গলকোটে ১ জন।

আজকের রিপোর্টে ১২ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ১০ জন, নাঙ্গলকোটের ২ জন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩১ হাজার ২৯৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ৫৭১ জনের। এর মধ্যে ৬ হাজার ৭৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৭৩ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ১৮৬  জন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি