শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » করোনা প্রতিরোধে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন


করোনা প্রতিরোধে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনা প্রতিরোধে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে চীন। চীনের এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশকে এ ঋণ দেবে।

এআইআইবি-এর এক বার্তায় বলা হয়, বাংলাদেশে করোনা পরীক্ষা, টেস্টিং ও চিকিৎসাসেবা তথা করোনা মোকাবিলায় দেশটির সক্ষমতা বাড়াতে এ ঋণ দেওয়া হচ্ছে।

এ প্রকল্পে বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে। এতে আরও বলা হয়, করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে এআইআইবি ঘোষিত ১৩ বিলিয়ন ডলার তহবিলের অংশ হিসেবে এ ঋণ দেওয়া হচ্ছে। গত মে মাসে ব্যাংকটি করোনা মোকাবিলায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার দিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি