বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শনিবার সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিমুলিয়া কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ


শনিবার সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিমুলিয়া কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

শনিবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এদিন ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।

বেশ কিছুদিন ধরে তীব্র ঘূর্ণিস্রোত ও নাব্যতা সংকটের কারণে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অল্প কয়েকটি ফেরি চলাচলের মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছিল। এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রাখতে হচ্ছিল মাঝে মাঝেই। একারণে মূলত নাব্য সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধের জন্য বলা হয়েছে।

বড় করপোরেটদের ব্যবসা ভালো যাচ্ছে না ≣ পুলিশের মুভমেন্ট পাস নিয়ে শুরুতেই কনফিউশন তৈরি হয়ে গেলো, কেন? ≣ [১] করোনাভাইরাস : লোহাগাড়ায় ১৪ জন শনাক্ত, এদের মধ্য ১২জন স্বাস্থ্যকর্মী

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

প্রতিমন্ত্রী পরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পাটগাতী লঞ্চঘাট পরিদর্শন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি