শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পানিতে ডুবে একই পরিবারে দুই শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মনোহরগঞ্জে পানিতে ডুবে একই পরিবারে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলার নোওয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১ টার দিকে বাড়ির সকলের অগোচরে পানিতে ডুবে যায়। স্বজনরা তাদের না পেয়ে পুকুরে তল্লাশি চালায়। এক পর্যায়ে পুকুর থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করা হয়।

এই দুই শিশু উপজেলার নোওয়াগাঁও গ্রামের মোঃনুরুল ইসলাম এর দুই সন্তান খোকন ও মাহবুব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি