বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » প্রেমিকের আত্মহত্যার খবরে ‘ইন্ডিয়ান আইডল টেন’ এর প্রতিযোগী রেনু নাগার হাসপাতালে


প্রেমিকের আত্মহত্যার খবরে ‘ইন্ডিয়ান আইডল টেন’ এর প্রতিযোগী রেনু নাগার হাসপাতালে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০২০

বিনোদন ডেস্ক:

সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত গানের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল টেন’ যারা দেখেছেন তারা কম বেশি সকলেই রেনু নাগারের সঙ্গে পরিচিত।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- বর্তমানে রেনু নাগার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, রেনু তার প্রেমিকের আত্মহত্যার খবর শোনার পর অজ্ঞান হয়ে পড়েছিলেন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত জুন মাসে প্রেমিক রবির সঙ্গে রাজস্থানের আলওয়ারের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন রেনু নাগার। এরপরই রেনুর বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। যেখানে তিনি জানান, রবি তার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়েছেন। কিন্তু পাঁচ দিন আগে তারা যে যার বাড়ি ফিরে আসেন।

বাড়িতে ফেরার পর পুলিশ তাদের জবানবন্দি রেকর্ড করে দু’জনকে ছেড়ে দেয়। এরপর গত ২৬ আগস্ট রাতে নাকি রবি তার শরীরে বিষ প্রয়োগ করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে মারা যান তিনি।

প্রেমিকের আত্মহত্যার খবর শোনার পরই অজ্ঞান হয়ে যান রেনু। পরে তাকে মিত্তাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে আইসিইউ’তে রয়েছেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক।

রেনুর বাড়িতে তবলা শিখতে যেতেন রবি। সেখান থেকেই পরিচয় হয় দু’জনের। রবি বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি