ডেস্ক রিপোর্ট:
বলিউড কুইন কঙ্গনা রানাউত এবার আসছেন একেবারে অন্য ভূমিকায়। লাস্যময়ী নায়িকা নন, ড্রাগ অ্যাডিক্ট মডেলও নন, এ বার তিনি হচ্ছেন ভারতীয় বিমান বহিনীর পাইলট। আর মাত্র বাকি চার মাস। শুক্রবারই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সে কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। তার নতুন ছবি ‘তেজস’-এর শুটিং শুরু হচ্ছে এ বছরেরই ডিসেম্বর থেকে।
জাহ্নবীর পর এবার রুপালি পর্দায় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় কঙ্গনাকে দেখবে দর্শক। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সদ্যই বিমান বাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করেছেন। তার গুঞ্জন সাক্সেনার বায়োপিক নিয়ে বিতর্কও কম হয়নি। এবার ‘তেজস’ ছবিতে প্রথমবারের মতো বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় অভিনয় করা নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা।
তিনি বলেন, “বিমান বাহিনীর হিরোদের নিয়েই এই ছবি। ছবিটির অংশ হতে পেরে আমার যে কী ভাল লাগছেৃ”। জানা গেছে, শুট শুরু হওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে যায়। আবারও কোমর বেঁধে নামতে চলেছে টিম ‘তেজস’।
ভারতের কাছে হারলেও শচীনকে ৯৮ রানে আউট করে দুঃখ পেয়েছিলাম, বললেন শোয়েব আখতার ≣ ভারতের প্রেসিডেন্টের প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ করে আদালতে নির্ভয়ার ধর্ষক মুকেশ ≣ দুই মাসের বেতন পাননি সাকিব, তার ব্যপারে এতো কঠোর বিসিবি, তবে লোকমানকে ছাড় কেনো!
এই ছবি তাদেরকে উৎসর্গ করে নির্মিত যারা দিনের পর দিন সীমান্তে ইউনিফর্ম পরে অতন্দ্র প্রহরী হয়ে আছেন । এই ছবি ভারকের সেনাবাহিনীর নির্ভীক জওয়ানদের বীরগাঁথাকে গৌরবান্বিত করার উদ্দেশ্যেই তৈরি হচ্ছে । কঙ্গনাকে এর আগে শেষ দেখা গেছে ‘পাঙ্গা’ ছবিতে। জয়ললিতাকে নিয়ে তার আরেক ছবি ‘থালাইভি’-র মুক্তি পিছিয়ে গেছে করোনাভাইরাসের কারণে।


















































