শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরোনো ঐতিহ্য রেখেই কুমিল্লার টাউনহলকে তৈরী করা হবে আধুনিকরুপে – এমপি বাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৯.২০২০

স্টাফ রিপোর্টার:

নগর কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত টাউনহল ও বীরচন্দ্র নগর মিলনায়তনকে ভেঙ্গে আধুনিকরুপে করা হবে। সে জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। বুধবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য মহানগর আওয়ামীলীগ সভাপতি সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এ কথা বলেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃআবুল ফজল মীর।

মতবিনিময় সভায় তত্ববধায়ক স্থপতি আসিফ রহমান ভূঁইয়া নতুন নকশায় টাউন হল ও বীরচন্দ্র পাঠাগারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় জানানো হয় নতুন স্থাপনায় পুরোনো ফ্লেবার রেখেই নতুন আদলে ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্নভাবে তৈরী করা হবে। যেখানে একদিক দিয়ে প্রবেশ ও অন্য দিক দিয়ে প্রস্থানের ব্যবস্থা করা হবে। থাকবে দুটি বেজমেন্ট। যেখানে অন্তত ৭০ টি গাড়ি পার্কিং করা যাবে। আর অন্তত ৬০৫ জনের আসনের ব্যবস্থা করা হয়েছে। তবে মতবিনিময় সভায় উপস্থিত সবাই আসন সংখ্যা আরো বাড়ানোর পরামর্শ দেন।

এদিকে স্লাইড শোতে দেখানো হয়, রফিকুল ইসলাম মুক্ত মঞ্চ ও শহীদ মিনারসহ সবকিছুতেই একটা আধুনিকতার ছোঁয়া থাকবে। এখানে পূর্ব ও পশ্চিম থেকেও টাউনহলের সৌন্দর্য্য উপভোগ করা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি