স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে মাহবুব(২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এঘটনা ঘটে। সে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের লক্ষিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
নিহতের মা আলেহা বেগম জানান, একটি মেয়ের সাথে আমার ছেলের ভালোবাসা ছিলো। সেই মেয়েটির সাথে পাশের বাড়ীর আরেকটি ছেলের সম্পর্ক ছিলো। সেই ছেলেটিসহ কয়েকজন মিলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমার ছেলেকে পাম্পে মারধর করে। বুুধবার (২ সেপ্টেম্বর) আবার আমার ছেলেকে ডেকে নিয়ে কি জানি খাইয়ে দেয়। এরপর অসুস্থ্য হয়ে বাড়ী আসলে তাকে ডাক্তারের নিকট নিয়ে গেলে সেখানেই মারা যায়।
গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ সাইফুল ইসলাম বলেন, এইমাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। আর প্রেমগঠিত কিনা সেটাও এই মুহুর্তে বলতে পারছিনা।


















































