শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার চান্দিনায় চাঁদসার ইসলামিয়া ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে হিজরী নববর্ষ উদযাপন


কুমিল্লার চান্দিনায় চাঁদসার ইসলামিয়া ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে হিজরী নববর্ষ উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৯.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলা চাঁদসার ইসলামিয়া ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে আরবী হিজরী নববর্ষ উদযাপন ও পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে আলোচনা সভায় আয়োজন করা হয়েছে ।

৫ সেপ্টেম্বর শনিবার উক্ত সভায় আলোচনা করেছেন প্রধান অতিথি পীরে তরিকর রাহনুমায়ে শরিয়ত আল্লামা গাজি এম এ মান্নান জেহাদী। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওঃ জি এম শাহজাহান বিপ্লবী, আলহাজ্ব হযরত মাওঃ কামাল হোসাইন আল ক্বাদরী,পীরজাদা মুফতি খাজা ইমরান বীন জিহাদি, হযরত মাওলানা শাহ আলম রেজা, মাওঃ শফিকুল ইসলাম ইউনুছি, হযরত মাওলানা হাফেজ কাউসার শাহপুরী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ সবুজ মিয়াজি, হাফেজ মুহাম্মদ আব্দুর রশিদ, হযরত মাওলানা কামাল হোসাইন, সংগঠনের সহ-সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজন এবং ৭নং ওয়ার্ড এর সেক্রেটারি মোঃ নসু মিয়া, এবং চাঁদসার ইসলামিয়া ছাত্র ও যুব সংগঠনের সকল কার্যকরী পরিষদের কমিটি ও সকল সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অবশেষে প্রবাসীদের জন্য ও কবরবাসীদেরসহ সারা বিশ্বের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি