বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে ৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মিয়া বাজার এলাকা থেকে ৬ কেজি ভারতীয় ৬ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) এসআই মোঃ আরিফ হোসেন, এএসআই সাইদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর ইউনিয়নস্থ জগমোহনপুর সাকিনে মিয়াবাজার টু কাশিনগরগামী রোডের বাম পাশে লাল মিয়া মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা সহ আসামী মোঃ জুলহাস মোল্লা (২৯), পিতা-মোঃ ফরহাদ মোল্লা, গ্রাম-কালিয়া, থানা জেলা বাগেরহাট কে গ্রেফতার করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বলেন, বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি