ডেস্ক রিপোর্ট:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, গত ছয় মাস ধরে বিশ্ববিদ্যালয় কলেজগুলো বন্ধ। ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। এই অবস্থায় সিদ্ধান্ত গ্রহণে অনেক কিছুই মাথায় রাখতে হবে। নাম্বার ও সিলেবাস সংক্ষিপ্ত হতে পারে। আর সব কিছুর আগে সরকারের দিক নির্দেশনার অপেক্ষায় আছি আমরা।
বদরুজ্জামান বলেন, এক সময় স্নাতক সম্মান পাস করতে সময় লাগতো ৭ বছর। সেই সেশন জট প্রো-ভিসির অধীনে প্রায় শেষ করে এনেছিলাম। পাঁচ-ছয় মাসের সেশন জট আমাদের জন্য কোনো বিষয় না। উনি যেহেতু আছেন নিশ্চই কিছু না কিছু দিক নির্দেশনা দিবেন। আমরা সেই অনুযায়ী কাজ করবো।
তিনি বলেন, কলেজ খোলার পর ক্রাশ প্রোগ্রাম শুরু করবো। এখনও আমরা কোনো বৈঠক করিনি। সরকার পরীক্ষা শুরুর সিদ্ধান্ত জানালে আমরা বৈঠক করবো।
বদরুজ্জামান বলেন, অটো পাশের কোনো সম্ভাবনা নেই। কোনো না কোনো ভাবে পরীক্ষার হলে সবাইকে বসতেই হবে। সরকার সব কিছু খুলে দিলে আমরা পরীক্ষা নিতে পারবো। আমাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা আছে। সম্পাদনা : রায়হান রাজীব


























































