বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২০২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০২০

ডেস্ক রিপোর্ট:

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫১৬ জন হয়েছে। নতুন করে আরো দুই হাজার ২০২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট তিন লাখ ২৭ হাজার ৩৫৯ জন করোনায় আক্রান্ত হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ২৯৮ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ২৪ হাজার ৫৭৩ জন করোনা থেকে সুস্থ হলো।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৩টি ল্যাবে ১৫ হাজার ৪১২টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৮৮টি।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে পুরুষ ৩০ ও নারী সাতজন। দেশে এ পর্যন্ত করোনায় তিন হাজার ৫৩৪ জন পুরুষের মৃত্যু হয়েছে এবং নারী মারা গেছে ৯৮২ জন। এ ছাড়া মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন ও ষাটোর্ধ্ব ২১ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে সাতজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৩১ জন ও বাড়িতে ছয়জন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন লাখ ২৭ হাজার ৩৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি