শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা জেলাজুড়ে আজ আরও ১৯ জন করোনা রোগী শনাক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৯.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে আজ আরও ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১০৭ জনে।

জেলায় আজ নতুন কোনো মৃত্যু নেই। যার ফলে করোনায় মৃতের সংখ্যা ১৮৮ জনে রইেলা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) করোনায় আক্রান্তের মধ্যে সিটি কর্পোরেশনে ৮ জন, লাকসামে ৪ জন, চৌদ্দগ্রামে ৫ জন, বুড়িচংয়ে ১ জন ও বরুড়ায় ১ জন।

আজকে নতুন করে ১০ জন সুস্থ্য হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি কর্পোরেশনের ১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৫ হাজার ৬৭৩ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩৪ হাজার ১০৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩৩ হাজার ২৬২ জনের। এর মধ্যে ৭ হাজার ১০৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি