বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বরুড়ায় আবদুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৯.২০২০

স্টাফ রিপোর্টার:

বরুড়ায় আঃ রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গত কয়েকদিন পূর্বে চৌওরী গ্রামে মাসুদ মিয়াজীর বাড়ীর সংলগ্ন একটি রাস্তার নিয়ে ইউএনও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ছলেমা খাতুন।

অভিযোগের সাথে একাধিক গ্রামের প্রায় ৬০ জন ব্যাক্তির গন স্বাক্ষরের একটি অনুলিপিও সংযুক্ত করা হয়।
অভিযোগের ভিত্তিতে গত (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিআরডিবি কর্র্মকতা সাইফুল ইসলাম রাস্তাটি পরিদর্শন করেন।
ভুক্তভোগী মাসুদ মিয়াজী অভিযোগ করেন, চৌওরী গ্রামের মৃত খলীলুর রহমানের ছেলে আঃ রহমান মৃত- মোখলেছুর রহমানের স্ত্রী ছলেমা খাতুনের বাড়ির চলাচলের রাস্তা প্রশস্ত করে দেওয়ার জন্য অনৈতিক চুক্তি করেন।

চুক্তি অনুযায়ী আঃ রহমান চৌওরী, ভৌওরী ও ফেনুয়া গ্রামে বিভিন্ন বাড়ী বাড়ী গিয়ে বরুড়া টু ভাউকসার সড়কের চৌওরী অংশে ভেঙ্গে যাওয়া স্থানটি সংস্কারের কথা বলে গন স্বাক্ষর নেয়। পরে সেই স্বাক্ষরের অনুলিপি মাসুদ মিয়াজীর বিরুদ্ধে করা অভিযোগের সাথে সংযুক্ত করে দেয় আবদুর রহমান। সরজমিনে গিয়ে স্বাক্ষর করা কিছু লোকদের সাথে কথা বলেও এ প্রতারণার সত্যতা মিলেছে। স্বাক্ষর করা ৬০জন ব্যাক্তির মধ্যে চৌওরী গ্রামের, শফিউল্লাহ, ফনি আক্তার, সিরাজ, তোফাজ্জল, ফরহাদ, ফেনুয়া গ্রামের শাহাদাত ও মহিলা মেম্বার হাসিনা জানান, বরুড়া টু ভাউকসার সড়কে চৌওরী অংশে ভেঙ্গে যাওয়া স্থানটি সংস্কারের জন্য তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়।
তাছাড়া ছলেমা খাতুনের বাড়ীর রাস্তার বিষয়ে মহিলা মেম্বার হাসিনা কোন কিছু জানতেন না বলে সাংবাদিকদের জানান।

স্বাক্ষরের বিষয়ে অভিযোগকারী ছলেমা খাতুনের কাছে জানতে চাইলে তিনি জানান, কারো কাছ থেকে কোন স্বাক্ষর নেনিন। তিনি তার রাস্তার জন্য শুধু একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে মাসুদ মিয়াজী জানান, আমি রাস্তা দিয়ে রেখেছি। তারা আমাকে যদি বলতো, রাস্তার জন্য আমি আরো এক ফিট জমি ছেড়ে দিতাম। কিন্তু তারা কোন কিছু না জানিয়ে আবদুর রহমানের প্ররোচনায় প্রতারণার মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আমি আবদুর রহমান ও অভিযোগকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে আবদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে আলী আহম্মদ মেম্বার জানান, দীর্ঘদিন যাবৎ মাসুদ মিয়াজী সরকারি রাস্তা দখল করে রেখেছে। ছলেমা খাতুন স্থানীয়ভাবে মিমাংশার জন্য অনেকবার ব্যার্থ হয়েছেন বলে তাকে জানান।

সেজন্য তিনি আঃ রহমানের কথায় রাস্তাটি পূনরায় উদ্ধার যেনো হয় সে লক্ষে গ্রামবাসীর সাথে স্বাক্ষর করেন।
এ বিষয়ে বিআরডিবি কর্র্মকতা সাইফুল ইসলাম রাস্তাটি পরিদর্শন শেষে জানান, মাসুদ এক ফিট রাস্তা ছেড়ে দেবেন। তবে আবদুর রহমান যে প্রতারণা করেছে, আমি সে বিষয়ে ইউএনওকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি