স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর ও নাগরীপাড়া মধ্যকার ডাকাতিয়া নদীর উপর ব্রিজের পশ্চিম পাশে আনুমানিক ১৩ বছরের এক শিশু মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতিয়া নদীর নদীর নাগরীপাড়্ দক্ষিণ পাড়া ও জয়নগর সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে এক ছেলের লাশ পরে থাকতে দেখেছে স্থানীয় এলাকাবাসী, পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্বারের জন্য ঘটনারস্থলে যায়।
এদিকে জানা যায়, ছেলেটি লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বেতাগাঁও গ্রামের সিএনজি ড্রাইভার আবদুল মালেকের ছেলে শাহ-পরান।
লালমাই থানা ডিউটিরত অফিসার, এসআই হেলাল উদ্দিন জানা,ছেলেটি লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বেতাগাঁও গ্রামের সিএনজি ড্রাইভার আবদুল মালেকের ছেলে শাহ-পরান।মরদেহটি উদ্ধার কাজ শেষ করে ময়নাতদন্ত করে বিস্তারিত জানা যাবে।


















































