শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ড্রোন ওড়াতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০২০

ডেস্ক রির্পোট:
ড্রোন ওড়ানোর ব্যাপারে একটি প্রস্তাবিত নীতিমালায় আজ সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

ড্রোন ওড়ানোর ব্যাপারে একটি প্রস্তাবিত নীতিমালায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। নতুন এই নীতিমালার প্রস্তাবে বলা হয়েছে, পাঁচ কেজি ওজনের কম ড্রোন ৫০০ ফুট উচ্চতার নিচ দিয়ে ওড়ালে কারো অনুমতি নিতে হবে না। তবে ড্রোনের ওজন যদি পাঁচ কেজির বেশি হয় এবং সেটা ৫০০ ফুটের উপর দিয়ে ওড়াতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

এমন শর্ত যুক্ত করে ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০’ আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিনোদন বা বাচ্চাদের খেলনা হিসেবে ড্রোন ওড়াতে চাইলে অনুমোদন লাগবে না। তবে এ ক্ষেত্রে ড্রোনের ওজন পাঁচ কেজির নিচে হতে হবে এবং ৫০০ ফুট উচ্চতার নিচ দিয়ে ওড়াতে হবে। অনুমতি ছাড়া ৫০০ ফুটের উপরে কেউ ড্রোন ওড়াতে পারবেন না।’

‘বাণিজ্যিকভাবে ব্যবহার করতে কর্তৃপক্ষের অনুমতি লাগবে। তবে সামরিক ও রাষ্ট্রীয়ভাবে ড্রোনের ব্যবহার করতে অনুমোদন লাগবে না’, যোগ করেন সচিব।

এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি আজকের মন্ত্রিসভার বৈঠকের অনির্ধারিত আলোচনায় ওঠে আসে। এ বিষয়ে মন্ত্রিসভার অভিমত হচ্ছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে। পরিস্থিতি পর্যালোচনা করে তারা এককভাবে সিদ্ধান্ত নেবে। এখানে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি