শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জেকিজির বিরুদ্ধে দায়ের সব মামলার নথি ডা.সাবরিনা চৌধুরীর


জেকিজির বিরুদ্ধে দায়ের সব মামলার নথি ডা.সাবরিনা চৌধুরীর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০২০

ডেস্ক রির্পোট:

করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জেকিজির বিরুদ্ধে দায়ের সব মামলার নথি ডা. সাবরিনা চৌধুরীর আইনজীবীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের মন্তব্য, আসামিরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তাই মামলার নথি আসামির আইনজীবীকে দিতে হবে।

মামলার প্রক্রিয়া আইনের মধ্যে থেকেই পরিচালনা করতে হবে বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

গত সপ্তাহে ডা. সাবরিনা চৌধুরীর মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দিয়ে আবেদন নিষ্পত্তি করে দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি