শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক শ্রেণির পরীক্ষা বাতিল পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশ দেয়া হলো


মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক শ্রেণির পরীক্ষা বাতিল পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশ দেয়া হলো


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২০

ডেস্ক রিপোর্ট:

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, করোনার কারণে এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্ব স্ব প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশ দেয়া হলো। মঙ্গলবার অধিদপ্তরের জারি করা এক নির্দেশনায় একথা বলা হয়।

এর আগে ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের চিঠি দেয়।

চিঠিটির প্রেক্ষাপটে ঢাকা শিক্ষা বোর্ড গত ২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অপর একটি চিঠি প্রদান করে। চিঠিতে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করতে প্রতিষ্ঠান প্রধানদেও নির্দেশ দেয়া হয়। আরও বলা হয়, এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের যথা সময়ে নির্দেশনা দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি