বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২০ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের ভোটগ্রহণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ অক্টোবর এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত তফসিলে জানানো হয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ অক্টোবর এবং ভোটগ্রহণ ২০ অক্টোবর।

বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি