শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শাহরাস্তিতে পেঁয়াজের দাম বেশি রাখার দায়ে ৩ দোকানিকে ৬৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে


শাহরাস্তিতে পেঁয়াজের দাম বেশি রাখার দায়ে ৩ দোকানিকে ৬৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০২০

ডেস্ক রির্পোট:
চাঁদপুরের শাহরাস্তিতে পেঁয়াজের দাম বেশি রাখার দায়ে ৩ দোকানিকে ৬৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে । মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া ও মেহের কালীবাড়ি বাজারের ৩ টি মুদি দোকানিকে এ অর্থ দণ্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন বাজার দুটির বেশকিছু দোকানি তাদের ঘরে রক্ষিত পেঁয়াজ ঊর্ধ্বমুখী দাম হাঁকিয়ে বিক্রি করছিল। ওই সংবাদ উপজেলা প্রশাসনের নিকট পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই সময় কালিয়াপাড়া বাজারস্থ রফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামকে ৫০ হাজার, তার ভাই কামাল এন্ড ট্রেডাসের মালিক মো. কামাল হোসেন (রেখাকে) ১০ হাজার টাকা এবং মেহের কালীবাড়ি বাজারের কাঁচা বাজারের মুদিদোকানি নরেশ করকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয় । সংশ্লিষ্ঠরা আরো জানায়, ওই সময় অভিযুক্ত দোকানিরা ৪০ টাকায় ক্রয় করা পেঁয়াজ ৬৫ টাকা দাম হাঁকিয়ে পাইকারি বিক্রি করছিল। একই পেঁয়াজ হাতবদল হয়ে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম হাঁকানোর চেষ্টা চালায় কিছু খুচরা দোকানিরা। পরে অভিযুক্ত দোকানিদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯/৪০ এর ধারা মোতাবেক এই দণ্ড প্রদান করা হয় । ওই সময় শাহরাস্তি থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই শাহাজালাল সংশ্লিষ্ট অফিসের অফিস সহকারী মফিজুর রহমান এবং মো. মাসুদ সঙ্গীয় ফোর্স এ কাজে সহযোগিতা করেন।।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি