বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা, অক্টোবরে ভোটগ্রহণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। চলতি বছরের অক্টোবর মাসেই ৩ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবং বরকইট ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে স্থগিতকৃত উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবং উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন আগামী (২০ অক্টোবর) ২০২০ তারিখে অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি