শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার বরুড়ার খোশবাসের দাঁশেরার খিলে রাস্তার পাশে সৌরবিদ্যুৎ দিয়ে চালিত ল্যাম্পপোস্টের প্রয়োজন


কুমিল্লার বরুড়ার খোশবাসের দাঁশেরার খিলে রাস্তার পাশে সৌরবিদ্যুৎ দিয়ে চালিত ল্যাম্পপোস্টের প্রয়োজন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০২০

সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাহাপুর বাজারের পশ্চিম পাশে(নিমসার -বরুড়া সড়কে) দাঁশেরার খিলে একটি সৌরবিদ্যুৎ দিয়ে চালিত একটি ল্যাম্পপোস্টের প্রয়োজন মনে করেন এলাকাবাসীসহ এ এলাকায় চলাচলকারী পথচারীরা।

সন্ধ্যার হলে অন্ধকারে নিমজ্জিত হয়ে ভয়ানক পরিবেশের সৃষ্টি হয় এ এলাকাটিতে।এ দিক দিয়ে অর্থাৎ দাঁশেরার খিল দিয়ে রাতের বেলা একা যেতে যে কারোর বুকে কাঁপন ধরে।এক হচ্ছে ভয়াবহ অন্ধকার সেই সাথে ভূত প্রেত্নীর ভয়।অমাবস্যা হলে তো কথাই নেই।বেশি বিপদ না হলে এ পথ দিয়ে কেউ যেতে চায় না।
তাই স্থানীয়রা মনে করেন এখানে যদি সৌরবিদ্যুৎ দিয়ে চালিত একটি ল্যাম্পপোস্ট বসানো হয় তাহলে অন্ধকার কেটে গিয়ে ভয়ানক পরিবেশটা অনেকটা শান্ত দেখাবে।মানুষও মনের জোর নিয়ে রাত দুপুরে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
এ বিষয়ে স্থানীয় বজলু মিয়া বলেন,দাঁশেরার খিলে একটি ল্যাম্পপোস্ট দেওয়া খুবই জরুরি। এখান দিয়ে সন্ধ্যার পরে চলাচল করতে খুব ভয় করে।

আরেক পথচারী সুশীল দাস বলেন,আমার বাড়ি পাশে কিন্তু দরকারি কাজে শাহাপুর বাজার যেতে হয়।কিন্তু এই দাঁশেরার খিল নিয়ে যত ভয়।এখানে একটি ল্যাম্পপোস্ট দেওয়া খুবই দরকার।

এ বিষয়ে ৭নং ওয়ার্ডের মেম্বার মোছলেম উদ্দিন বলেন,এটা চেয়ারম্যান সাহেবের ব্যাপার।তিনি চাইলে দিতে পারেন”।
এ বিষয়ে ৩নং উঃ ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন,বিষয়টা আমার মাথায় আছে। খুব শ্রীঘ্রই ওখানে সৌরবিদ্যুৎ দিয়ে চালিত একটি ল্যাম্পপোস্ট বসানো হবে”।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি