সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০২০

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।

গত বুধবার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এ কমিটি অনুমোদন দেন।

শুক্রবার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হাজারী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও ১৬ জন সহ-সভাপতি, ৭জন যুগ্ন সম্পাদক, ১৬জন সহ-সম্পাদক, ৯জন সহ-সাংগঠনিক সম্পাদক, ৭৬জন সম্পাদক ও সহ-সম্পাদকসহ ৪৪জনকে সদস্য করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১০জুন চান্দিনা উপজেলার অধ্যাপক আব্দুল আওয়াল ভূইয়াকে সভাপতি ও দাউদকান্দির মোশারফ হোসেন হাজারীকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি