স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর গ্রামে চুরির অপবাদ সইতে না পেরে রিয়াদ (১৮) নামের এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর পূর্বপাড়া গ্রামের দোকানে কিছুদিন আগে দু’দফা চুরি হয়। এ ঘটনায় একই গ্রামের জাহাঙ্গীরের ছেলেকে সন্দেহ করা হয়। এ অবস্থায় প্রতিবেশীসহ স্থানীয়রা রিয়াদকে বিভিন্নভাবে অপবাদ দিলে শনিবার দুপুরে সে নিজ ঘরে ওড়না পেচিঁয়ে তীরের সঙ্গে ফাঁস লাগিয়ে আতœহত্যা করে।
ষোলনল ইউনিয়নের ইউপি সদস্য জামাল জানান, ২০-২২ দিন আগে ষোলনল ইউপি অফিসে একটি সালিশ হয়। এতে সে চুরির কথা স্বীকার করে। সে সময় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
খবর পেয়ে বুড়িচং থানার এসআই বিনোদ দস্তগীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।


















































