সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শুধু বার্সা আমাকে দিয়েছে বিষয়টি সত্য নয়; : মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২০

স্পোর্টস ডেস্ক:

বার্সার স্বার্থের জন্যই আমি সারাজীবন খেলেছি। শুধু বার্সা আমাকে দিয়েছে বিষয়টি সত্য নয়’- চলতি মৌসুমে মাঠে নামার পর প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্ট’কে দেয়া সেই সাক্ষাৎকারে মেসি আরও জানান, বার্সার সঙ্গে তার থাকা না থাকা নিয়ে কানাঘুষার এখনই ইতি চান তিনি। শুধু তাই নয়, কাতালান ক্লাবটির এখনো অনেক ট্রফি জেতার সামর্থ্য আছে।

সুখের সংসারে ভাঙ্গন লেগেছে। পারফরমেন্সের দোহাই দিয়ে প্রিয় বন্ধুকে পাঠিয়ে দেয়া হয়েছে অন্যের ঘরে। সুয়ারেজকে ছাড়া লিওনেল মেসির মন নিশ্চয়ই ভালো নেই। আফসোস আরো ভারী হয় যখন অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে সুয়ারেজ উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করে। মেসির সঙ্গে আলোচনা না করেই নাকি কাতালান দূর্গ ইচ্ছেমত কাটা-ছেঁড়া করা হয়েছে।

মেসি বার্সা ছাড়ছেন। এমন খবরে মেসিকে স্বার্থপর বানিয়ে দিয়েছিল অনেক পাড় ভক্তরাও। মেসিকে বুকে আগলে রাখা কাতালান ক্লাবটাকে নাকি বিপদে রেখে পাড়ি দিচ্ছেন নতুন ঠিকানায়। সমালোচকদের এমন মন্তব্যের এবার দাঁত ভাঙ্গা জবাব দিলেন মেসি। বার্সার হয়ে চলতি মৌসুমে মাঠে নামার পর প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন মেসি। স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্ট’কে দেয়া এক সাক্ষাৎকারে জানান, বার্সাকে নিজের সবটা উজাড় করে দিয়েছেন।

লিওনেল মেসি বলেন, ‘আমি সবসময় বার্সার স্বার্থের জন্যই খেলেছি। শুধু বার্সা আমাকে দিয়েছে বিষয়টি এমন না। অনেকেই অনেক কথা বলতে পারে। আমি শুধু বলতে চাই, আমি এই ক্লাবটার জন্যই সারা জীবন খেলেছি। যদি কোনো ভুল করে থাকি তবে তার দায় অবশ্যই আমি নিব। এটা হয়তো আমাকে আরও যোগ্য করে গড়ে তুলবো।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি