শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কোভিডে দেশে আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৫০৮, সুস্থ ১৫৯১


কোভিডে দেশে আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৫০৮, সুস্থ ১৫৯১


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ২৭২ জন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪২০টি। এতে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০৮ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি