ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তৃণমূলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে দলের দুর্দিন-দুঃসময়ের ত্যাগী পরীক্ষিত নেতাদের ঠাঁই দিতে হবে। কোনো নেতা বা এমপিদের প্রভাবে প্রভাবিত হয়ে কমিটি গঠন করা যাবে না।
শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এমন সিদ্ধান্ত দেন শেখ হাসিনা। তার আগে তিনি সূচনা বক্তব্য রাখেন।
জানা গেছে, আসন্ন শীতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে, সেটা মোকাবিলা জন্য দলের নেতাকর্মীদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে জনগণের পাশে থাকার নির্দেশনা দেন শেখ হাসিনা। এছাড়া আটটি বিভাগীয় সাংগঠনিক টিম চূড়ান্ত করা হয়েছে।
করোনাকালে বয়স্কদের জন্য পরামর্শ ≣ [১] পরিবর্তন করা হল গোপালগঞ্জ পুলিশের পূর্বে ব্যবহৃত দাপ্তরিক সকল মোবাইল নম্বর ≣ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি
বৈঠকে আটটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। তারা কোন জেলা কমিটিতে সিনিয়র জুনিয়র জেষ্ঠ্যতা লঙ্ঘন করা হয়েছে, কারা কারা কাদের নিজেদের লোকদের জায়গা দিয়ে ত্যাগী পরিক্ষীত নেতাদের বাদ দিয়েছে সে বিষয়গুলো উপস্থাপন করেন।
শেখ হাসিনা বলেন, সাংগঠনিক কাজ করতে গিয়ে কে কোথায় কি সমস্যা ফেস করছে, সেটা আমাকে অবহিত করবে। আমি চাই তৃণমূলে দলের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীসহ সমাজে যারা স্বচ্ছ ভাবমূর্তির মানুষজন আছে তাদেরও দলে টানতে হবে। তোমরা কাজ করতে গিয়ে কমিটি করতে গিয়ে কোথাও কি সমস্যা হচ্ছে তা আমাকে জানাবে। দলে সেক্রেটারি আছে তাকে জানাবে।























































