স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে বৈধ আটজন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রোববার (০৪ অক্টোবর) নগরীর ছোটরা এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রাথীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২০ অক্টোবর নির্বাচনকে সামনে রেখে রোববার চেয়ারম্যান পদে দুইজন, ভাইস-চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুইজনসহ আটজনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এদের মধ্যে চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী (নৌকা) ও মো. সাইফুল আলম (ধানের শীষ), ভাইস চেয়ারম্যান পদে মো. আমান উল্লাহ এসডু (চশমা), মো. তারিকুল ইসলাম (তালা), মো. বিল্লালুর রশিদ দোলন (টিয়াপাখি) ও রুহুল আমিন (ধানের শীষ) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফরিদা ইয়াছমিন (ধানের শীষ) ও রোজিনা আক্তার (প্রজাপতি)।
রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনে অংশ নেয়া আট প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। তারা প্রচার-প্রারণা চলাতে পারবেন।


















































