স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে নিজ বাড়ি থেকে জাহাঙ্গীর আলম নয়ন (৩৮) নামে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপার গ্রামের নিজ বাড়ি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। সে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেনের ছোট ছেলে।
প্রতিবেশী যুবরাজ জানান, নয়নের বাবা- মা ভাই বোন সপরিবারে আমেরিকায় থাকে। তার স্ত্রী ও ১৪ বছরের একমাত্র মেয়ে পাশের উপজেলা হোমনায় শশুর বাড়িতে থাকায় সে একাই বাড়িতে থাকতো।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, নয়ন মাদকাসক্ত এবং মাদকসহ একাধিকবার পুলিশের হাতে আটক হওয়ায় প্রায় দুই বছর আগে স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যে কেউ তাকে হত্যা করেছে। তবে কে বা কারা হত্যা করেছে রহস্য উৎঘাটনে পিবিআই এবং গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে।


















































