শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সমাবেশ থেকে ৯ দফা দাবি


নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সমাবেশ থেকে ৯ দফা দাবি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে শুক্রবার রাজধানীর শাহবাগে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে মহাসমাবেশ করেছে উদীচী, বামপন্থি ছাত্র সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। মহাসমাবেশ থেকে নারীর প্রতি সহিংসতার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যর্থতার দায় কাঁধে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ নয় দফা দাবি উঠেছে। এছাড়া প্রতিদিন বিকাল চারটা থেকে রাতে শাহবাগে প্রতিবাদী কর্মসূচি চলবে বলেও জানানো হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ‘চিৎকার করো মেয়ে,

দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়’-গণসংগীতের মধ্য দিয়ে মহাসমাবেশ শুরু হয়। এরপর গণসংগীত পরিবেশন, আবৃত্তি ও পথনাটক পরিবেশন করা হয়।

ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে সরকারের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনে শাহবাগের মহাসমাবেশ ধর্ষণবিরোধী মিছিল-স্স্নোগানে উত্তাল হয়ে ওঠে। এতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও অনেকে এসে যোগ দেন। এ সময় তাদের হাতে নানা স্স্নোগানসংবলিত পস্ন্যাকার্ড দেখা গেছে। তাতে লেখা ছিল ‘আমার বোন আজ ধর্ষিতা, মানুষ তুমি চুপ কেন?’, ‘ধর্ষকদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন কর’, ‘ধর্ষণকারীর ফাঁসি চাই’, ‘বঙ্গবন্ধুর এই বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘চলো যাই যুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে’, ধর্ষণকারীদের প্রকাশ্য ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’, ‘স্টপ রেপ নাউ’, ‘ধর্ষণের একমাত্র শাস্তি প্রকাশ্যে ফাঁসি’, ‘ঘরে বাহিরে নারীরা থাকুক নিরাপদে’, ‘স্টপ রেপ’ ইত্যাদি।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়। নয় দফা দাবি তুলে ধরেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

সমাবেশ থেকে বলা হয়, ১৫ অক্টোবরের মধ্যে নয় দফা দাবি মানা না হলে ১৬ অক্টোবর সকাল ৯টায় শাহবাগ থেকে বেগমগঞ্জের উদ্দেশে লংমার্চ ও ১৭ অক্টোবর বেগমগঞ্জে সমাবেশ করা হবে।

এ মহাসমাবেশে সংহতি প্রকাশ করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক আনু মুহাম্মদ, সাংবাদিক আবু সাঈদ চৌধুরী, রেহনুমা আহমেদ প্রমুখ। আরও সংহতি জানায় বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ যুব ইউনিয়ন, ড. ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট।

এর আগে বেলা তিনটায় জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে ‘সেভ আওয়ার উইমেন’ নামের শিক্ষার্থীদের একটি পস্ন্যাটফর্ম।

ফেসবুকভিত্তিক পস্ন্যাটফর্ম ‘সেভ আওয়ার উইমেন’র সদস্য বর্তমানে প্রায় ১ লাখ ৮৩ হাজার। পস্ন্যাটফর্মটি নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সচেতনতায় কাজ করছে। এর সভাপতি সানজিদা খান বলেন, ‘আমরা মেয়েরা ভীত ও শঙ্কিত। এ সময় রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করার কথা ছিল না। জীবনের কোনো নিরাপত্তা নেই তাই আমরা রাজপথে। ধর্ষণ কেন হচ্ছে এটা বের করতে হবে। ধর্ষকরা নিশ্চয়ই আগে অপরাধ করেছিল, সেটার বিচার হয়নি। তাই সে আবার অন্যায় করেছে।’

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে একই সময়ে জাদুঘরের সামনে মানববন্ধন করে স্বেচ্ছাসেবী সংগঠন বস্নাডওয়ালা, হেল্পিং হ্যান্ড বাংলাদেশ ও এনএস ফোরাম।

এ সময় ধর্ষণবিরোধী নানা স্স্নেস্নাগান ও প্রতিবাদী গানের মাধ্যমে তারা ধর্ষকদের প্রতি ধিক্কার জানায়।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায়ও বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। একাধিক রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষও এসব কর্মসূচিতে অংশ নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই জাতীয় প্রেসক্লাব চত্বর বিভিন্ন সংগঠনের ব্যানারে জনসমাগম ঘটতে থাকে। সকাল ১০টায় গোটা এলাকা প্রতিবাদে মুখর হয়ে ওঠে। নাগরিক ঐক্য, ফিউচার অব বাংলাদেশ, বাংলাদেশ কনফেডারেশন অব লেবার (বিসিএল), জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ঢাকাস্থ নোয়াখালী বেগমগঞ্জ ঐক্য পরিষদ, খেলাফত মজলিস, অলিন্দের সদস্য এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়

রাজশাহী :রাজশাহীতে পুলিশের বাধায় শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী সমাবেশ পন্ড হয়ে গেছে। শুক্রবার সকালে শিক্ষার্থীরা নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ওই সমাবেশ করার প্রস্তুতি নেয়। পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা সমাবেশ না করে ফিরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় বেশ কিছু সাধারণ শিক্ষার্থী সাহেববাজার বড় মসজিদের সামনে জড়ো হতে শুরু করেন। সেখানে বসে ফেস্টুন লেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণসহ পুলিশের একটি দল সেখানে গিয়ে শিক্ষার্থীদের কর্মসূচি শুরু করতে বাধা দেয়। পুলিশ তাদের পাহারা দিয়ে নগরের সাহেববাজার থেকে সরিয়ে দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি