শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কক্সবাজার ভ্রমণে যাওয়া পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ


কক্সবাজার ভ্রমণে যাওয়া পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০২০

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালী থেকে কক্সবাজার ভ্রমণে যাওয়া পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। হতাহতরা সবাই পিকনিকের বাসের যাত্রী। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়া এলাকায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রোববার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ খবরের সত্যতা নিশ্চিত করে ঈদগাহ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, নীলাচল পরিবহনের বাসে করে প্রায় ৪০ জনের একটি দল নোয়াখালী থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। বাসটি সকাল ছয়টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০) নামের দুজনের মৃত্যু হয়। বাসের আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি