সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রিফাত হত্যা শিশু আদালতে আসামি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ


রিফাত হত্যা শিশু আদালতে আসামি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার শিশু আদালতে আজ সোমবার আসামি পক্ষের আইনজীবীদের রাষ্ট্রপক্ষের কৌশুলীর যুক্তিতর্ক খণ্ডন করে বক্তব্য উপস্থাপন আজ শেষ হয়েছে।

গত ৫ অক্টোবর ১৪ জন শিশু আসামি পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের কৌশুলীর যুক্তিতর্ক খণ্ডন করে বক্তব্যে উপস্থাপন শুরু করেন। ৫ কার্যদিবসে আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এসময় জামিনে থাকা ৮ আসামি চন্দন, প্রিন্স মোল্লা, রাতুল সিকদার, নাজমূল হাসান, নিয়ামত, মারুফ বিল্লাহ, মারুফ মল্লিক ও আরিয়ান শ্রাবন এবং হাজতে থাকা ৬ আসামি রিসান, রিফাত হাওলাদার, রায়হান, অলিউল্লাহ, নাঈম ও তানভীর আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌশুলী মোস্তাফিজুর রহমান বাবুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী বুধবার রাষ্ট্রপক্ষ এবং আসামী পক্ষের আইনগত ব্যাখার পরে আদালত রায়ের তারিখ ঘোষণা করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি