স্টাফ রিপোর্টারঃ
দেশের ডাক বিভাগ যেখানে ভঙ্গুর অবস্থায় রয়েছে সেখানে কুমিল্লার বুড়িচং উপজেলার ডাক অফিসটি কর্মকান্ডে, গ্রাহক সেবায় অন্যন্যে ভূমিকা পালন করছে।
সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত অবিরত গ্রাহক সেবা দিয়ে আসছেন
এই ডাকঘর টি। অথচ অফিসটিতে কর্মকর্তারা জরাজীর্ণ অপরিচ্ছন্ন পরিবেশে দীর্ঘদিন কাজ করে আসছে । বৃষ্টির সময় ছাদ থেকে পানি পড়ে, পিছনে মৌজা পুকুর থেকে আসে ময়লা পানির দুর্গন্ধ, আশে পাশে থেকে ময়লার গন্ধ , ছ্যাঁতছ্যাতে ঘিঞ্জিত পরিবেশ যা গুরুত্বপূর্ণ নথী কিংবা তথ্য নষ্ট হবার উপক্রম থাকে, তুলনামূলক অনেক ছোট আকারের অফিস রুম যা স্থান সংকুলান হচ্ছে না।
সরকারের গুরুত্বপূর্ণ এই ডাকঘরটি সরকারের রাজস্ব আয়ে যেমন সহয়তা করছে ঠিক তেমনি এলাকার মানুষের উপকারে আসছে ।
তাই অতি শীঘ্রই এই পোস্ট অফিস টি অন্য জায়গায় স্থানান্তর জরুরি বলে মনে করছেন স্থানীল সুশীল সমাজ।


















































