স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদরের কুচাইতলী এলাকা থেকে প্রায় আড়াই হাজার ইয়াবা ট্যাবলেট পাঁচারকালে একজনকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা সদরের কুচাইতলী সড়কের কুমিল্লা মেডিকেল কলেজ রোড সংলগ্ন পরশ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২,৩৬৫ (দুই হাজার তিনশত পয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সুমন সাহাকে আটক করে । আটক হওয়া সুমন সাহা কুমিল্লার কোতয়ালী থানার তেলিকুনা সাহাপাড়া গ্রামের মৃত-শিবু সাহার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন সাহা র্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


















































