শনিবার,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২০

ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার এক নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইয়াসমিন আক্তার (২৮) সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী এবং মো. সানী (৩) তার শিশুসন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মা-ছেলে।

তবে এটি আত্মহত্যার ঘটনা কি-না এখনও নিশ্চিত হতে পারিনি। তাদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি