সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ফুটবলার নোবি স্টিলস


না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ফুটবলার নোবি স্টিলস


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২০

 


স্পোর্টস ডেস্কঃ
তার মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে পরিবারের পক্ষ বলা হয়, স্টিলস পরিবার দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, দীর্ঘ রোগভোগ শেষে আজ খুব শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নোবি স্টিলস। দুঃখের এই সময়টাতে গোপনীয়তা রক্ষার জন্য পরিবার থেকে আহ্বান জানানো যাচ্ছে।

দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

এদিকে নোবির মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করেছেন তার সতীর্থ ও বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা স্যার জিওফ হার্স্ট।

তিনি বলেন, এটা বড় দুঃখের খবর যে, নোবি চলে গেছে। তিনি ছিলেন চমৎকার চরিত্রের একজন মানুষ। দলের আত্মা ছিলেন তিনি। নিশ্চিতভাবে তাকে অনেক মিস করব।

নোবি স্টিলস ইংল্যান্ডের জার্সি গায়ে ২৮টি ম্যাচ খেলেছেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার হিসেবে তার ক্যারিয়ার বর্ণাঢ্য। রেড ডেভিলদের হয়ে ১৯৬০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ১১ বছর কাটিয়েছেন। এই সময়ে ২ বার জিতেছেন ইংলিশ লিগ শিরোপা। ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপ জেতেন। খেলেছেন প্রায় ৪০০ ম্যাচ। ১৯৭৫ সালে অবসরে গেলে কোচ ভূমিকায় ফিরে আসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি